‘সফটওয়্যার জানাবে গর্ভের শিশু নর্মাল না সিজারে হবে’
মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং ব্যবহার করে একজন গর্ভবতী নারীর ডেলিভারি মোড পূর্বানুমানের ওপর গবেষণা পত্র দিয়ে দ্বিতীয় আইকনসিএস-২০২০ সেরা গবেষণা পত্র সম্মাননা জিতেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহমেদ কাওছার।
বিশ্ববিদ্যালয়ে এপ্লাইড ম্যাথের ১০ম ব্যাচের এই শিক্ষার্থীর গবেষণা পত্রে দেখানো হয়েছে সফটওয়্যারের মাধ্যমে মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং ব্যবহার করে গর্ভবতী মায়ের শিশুটি নর্মাল ডেলিভারিতে হবে না সিজারে তাও জানানো সম্ভব।
গবেষণা নিয়ে কাওছার জানান, এই গবেষণার জন্য আমাদের ডেটা নিয়ে অনেক বেশি সমস্যা ফেইস করতে হয়। শেষ পর্যন্ত নার্সিং অফিসার রায়হানা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাড়াইল কিশোরগঞ্জ আমাদের এই কাজের জন্য সব চাইতে বেশি সহযোগিতা করছে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বাবুল ইসলাম ও অনিক তাকে অক্লান্ত সহোযোগিতা করেছেন।
তিনি বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে বেঁচে যাবে রোগীর খরচাপাতি। তাই ডাক্তার বা মেডিকেল বিশেষজ্ঞরা এ আবিস্কার নিজেদের করে নিবে না। কারণ তাদের মুনাফার ক্ষতি হবে। ভবিষ্যতে যদি কোনো ফান্ড পাই তাহলে সেটি এমনভাবে প্রোডাক্ট ডিজাইন করা হবে।
প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় এর আগে ভারতে আসিসি-আইটি, রবি আর-ভেঞ্জার, রাজশাহী ইউনিভার্সিটি এবং বেসিসি আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন আহমেদ কাওছার।